ইরান যুদ্ধ ঘিরে বিশ্ব অর্থনীতিতে এখন চলছে অদ্ভুত দুই ধারা। একদিকে সাধারণ মানুষ, পরিবার ও ছোট ব্যবসার ওপর খরচের চাপ বাড়ছে। অন্যদিকে কিছু বড় কোম্পানি এই যুদ্ধের কারণ ব্যবহার করে রেকর্ড পরিমাণ মুনাফা লাভ করছে।
মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই রুট দিয়েই পরিবহন হয়। ফলে সরবরাহ ব্যাহত হওয়ায় তেলের দাম দ্রুত ওঠানামা করছে প্রতিনিয়ত।
ইউরোপীয় তেল জায়ান্টগুলোর মধ্যে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) ২০২৬ সালের প্রথম তিন মাসের মধ্যে ৩.২ বিলিয়ন ডলার মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ছবি: বিবিসি।
শেলও বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে ৬৯২ কোটি ডলার মুনাফার কথা জানিয়েছে। ফরাসি প্রতিষ্ঠান টোটালএনার্জিসের প্রথম প্রান্তিকের মুনাফা প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪০ কোটি ডলারে। কোম্পানিগুলো বলছে, বছরের বাকি সময়ে তেলের উচ্চমূল্যের কারণে আয় আরও বাড়তে পারে।
শুধু জ্বালানি খাতই নয়, ব্যাংকিং খাতেও এসেছে বড় ধরনের মুনাফা। ইরান যুদ্ধের কারণে আর্থিক বাজারে তৈরি হওয়া অস্থিরতা থেকেও বড় মুনাফা করেছে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যাংকগুলো। জেপি মরগানের ট্রেডিং বিভাগ ২০২৬ সালের প্রথম প্রান্তিকে রেকর্ড ১ হাজার ১৬০ কোটি ডলার আয় করেছে। এর ফলে ব্যাংকটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা অর্জন করেছে।
ব্যাংক অব আমেরিকা, মরগান স্ট্যানলি, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাকস ও ওয়েলস ফার্গোসহ যুক্তরাষ্ট্রের বড় ছয় ব্যাংকের সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭০ কোটি ডলারে।




0 coment rios: